বিবর্তন
উৎপলেন্দু পাল
রাস্তার দুপাশ থেকে একে একে সরে যাচ্ছে দৃশ্যদূষণ
বুলডোজারের মাথায় নৃত্যবিভোর নব উন্নয়ন
যদিও পেছনে ছিঁচকাদুনে ভিড়ে ইতিউতি রক্তক্ষরণ
সেসবে মাথা গলাচ্ছেন না আগমার্কা যতো বিদ্বজ্জন।
এখন পাল্টে যাওয়া সময়ে বেলাগাম মস্তিষ্ক প্রক্ষালন
এখন দাঁড়কাকেদের লেজ ময়ূরপুচ্ছে পরিবর্তন
দৃশ্যদূষণ বিলুপ্ত হয়ে গেলে শহরের নৈতিক বিবর্তন
এক নতুন দিনের স্বঘোষিত আলোকোজ্বল বিজ্ঞাপন।

No comments:
Post a Comment