ফিরে আসবে বলে…
প্রতিভা পাল
ফিরে আসবে বলেও ফেরা হয় না যাদের
তারা কি সত্যিই হারিয়ে যায়?
যে পথ চলে যাওয়ার সাক্ষী, তার
বালি কাঁকরে অপেক্ষারাও কি ক্লান্ত হয়?
ফিরে আসবে বলেও
না-ফেরার কত গল্প লেখে ফেরারি মন !
ফিরে আসবে বলে
অযথাই কত কথা বলা হয় অকারণ !
কারণ হারিয়ে গেলে
মানুষ হারিয়ে যায় না-ফেরার দলে।
ভুলে ভরা জীবন ভোলে না তবুও
ব্যথারা ফিরে আসবে বলে......।

No comments:
Post a Comment