Friday, October 9, 2026



জগত জননী 

পৃথ্বীরাজ কামিলা 



"তুমি দুর্গতিনাশিনী তুমি দুর্গা 
তুমি জগত জননী মা।"
অশুভ অসুর হতে করো হে ত্রাণ 
দুর্গা রূপে মানবের মাঝে বাঁচাও হে প্রাণ।
অন্নপূর্ণা রূপে তুমি করিছো তারে ধরিত্রী শস্য শ্যামলা 
আনন্দ আবেগে মুখরিত বসুন্ধরা।
মা যে আমার নব সাজে হলো কলা বউ
মায়ের নয়টি রূপের কলা বউ দেখেছো কি কেউ ?
শরতের কাশের বনে দোদুল দোলা পেঁজা তুলোর মেঘে আগমনীর আনমনা।
শরতের সকালের স্নিগ্ধতায় ভরা শিশিরের স্পর্শে শিউলি ছড়ানো।
শিউলি তলায় পড়ে আছে যেন মায়ের নুপুরের ছন্দ -
শিউলি তলায় আমি যেন পাই মায়ের নুপুরের পদধ্বনির ছন্দ ,
স্নিগ্ধতায় মুখরিত বসুন্ধরা ছড়ানো গন্ধ।
কৈলাস হতে মা এলো তার বাপের বাড়ি, সবাই করবে আনন্দ।
কয়েক দিন বাপের বাড়ি থেকে মাতা পার্বতী 
মনটা সবার বড়ো খারাপ, যাবে যে চলে - পর্বতে তোমার গতি।।

No comments:

Post a Comment