Saturday, November 2, 2024


 

ভয় হয়

মনোরঞ্জন ঘোষাল

 

বিকেলের পড়ন্ত রোদ্দুর গায়ে মেখে

নেমে আসে অন্ধকার।

চেনা সব জগৎ ছাড়িয়ে

অদৃশ্য অজানা জগতের হাতছানি।

মৌনতায় ভরা মুখ

কথা ফুটে ওঠে হৃদয়ের কোণে।

অজানা আবেগ বেড়ে ওঠে

ঢেকে চলে ঘন অন্ধকার।

দিকে দিকে ফিসফিস আওয়াজ উৎফুল্লতা

শিকলের মত কালো হাত

আঁধারকে সঙ্গে নিয়ে উঁচিয়ে ধরে থাবা।

কে যেন সতর্ক করেছিল!

কিচ্ছু মনে রাখেনি বোকা বাক্সোর মত মন।

শুধু আঁকড়ে রেখেছে মনে ভয়

সূর্য ডোবার পরে

মাতৃ মনের অন্দরে।

No comments:

Post a Comment