Sunday, March 8, 2026


 

অঙ্গীকার

মিত্রা রায় চৌধুরী 

               
 চিন্তায়, ভাবনায়,সম্মানে,ভালোবাসায় চাই স্বাধীনতা
 স্বাধীনতা মানে নারী স্বাধীনতা।
 মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে আকাশে উড়বো 
 কিন্তু অপপ্রয়োগে মুখ থুবড়ে পরবো না।
 ভেঙে শৃংখল ছুটে যায় মন 
 গহীন বনের মেদুর আলোয় ঝাপসা পথে 
 দিকনির্দেশ করে দরদি  বন।
 বলে আয় ছুটে আয় তোরা মোর মুক্তাঙ্গন
 দে দোল দোল হৃদয় আকাশে তুফান তোল।
 আর কখনো ধর্ষিত হবে না নারীর মনোবল 
 প্রকৃতির বেদি মূলে করবে নারী অঙ্গীকার
 আপন ভাগ্য জয় করার ছিনিয়ে নেবে  অধিকার।
ক্ষমতার অধিকার নয় চাই সাম্যের অধিকার 
পুরুষতান্ত্রিক সমাজের কাছে নয় নাতি স্বীকার।

No comments:

Post a Comment