মুজনাই
অনলাইন ফাল্গুন সংখ্যা ১৪৩২
সম্পাদকের কথা
টালমাটাল এই অবস্থা। ঘরে, বাইরেও। এবারের বসন্ত আদৌ নিয়ে এলো না মধুদিন। বরং `মাশরুম ক্লাউড`-এ বোমাবৃষ্টির অকাল বর্ষা মধ্যপ্রাচ্যে। আঁচ এসে পড়ছে এত দূরেও। আহত হচ্ছে অর্থনীতি। নেমে যাচ্ছে প্রত্যাশার সূচক। ইতিমধ্যে রাজ্য উত্তাল বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে। এই যুদ্ধ থামবে কবে কে জানে। এছাড়াও শিয়রে নির্বাচন। আর বঙ্গের নির্বাচন মানেই সেই হানাহানি, মৃত্যু। সব কিছু মিলিয়েই পাতা ঝরা বসন্ত সত্যিই ঝরিয়ে দিচ্ছে আমাদের আশা-আকাঙ্খা।
ফাল্গুন মাসের অনলাইন মাসিক এই সংখ্যায় প্রচুর অণুগল্প পাঠিয়েছেন আপনারা। আমরা আপ্লুত। আক্ষরিক অর্থেই কোচবিহার থেকে কাকদ্বীপের লেখকদের লেখা আমরা পেয়েছি। মুজনাই যে এভাবে সকলের বুকে বয়ে চলেছে সেটা বুঝে সত্যিই আনন্দিত আমরা। কয়েকজনের লেখা রাখতে পারিনি মাত্রাতিরিক্ত শব্দসংখ্যার জন্য। কিছু লেখা বাদ রাখতে হয়েছে পত্রিকার নিজস্ব ভাবনায়। যে লেখাগুলি স্থান পেল, সেগুলি অণুগল্প হিসেবে কতটা উত্তীর্ণ হয়েছে সেই বিচার অবশ্যই আপনাদের।
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা -
চিত্রা পাল, অমলকৃষ্ণ রায়, শ্যামলী সেনগুপ্ত, সুদীপ দত্ত,
মঞ্জুশ্রী ভাদুড়ী, গৌতমেন্দু নন্দী, রীনা সাহা,
মৈত্রেয়ী নন্দী, কবিতা বণিক, পার্থ বন্দ্যোপাধ্যায়, নির্মাল্য ঘোষ,
রীনা মজুমদার, লীনা চন্দ, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, রাজর্ষি দত্ত, মৌসুমী চৌধুরী,
লিপিকর, মিঠু অধিকারী, প্রদীপ কুমার দে, জনা বন্দ্যোপাধ্যায়, পর্ণা চক্রবর্তী,
আরাত্রিকা বন্দ্যোপাধ্যায়, উৎস চক্রবর্তী, শ্রুতি দত্ত রায়, অমিতাভ চক্রবর্ত্তী,
তুহিন শুভ্র ভট্টাচার্য্য, সোমা দাশ, স্বপন সিংহ,
শ্রাবণী সেনগুপ্ত, মনোরঞ্জন ঘোষাল, প্রতিভা পাল,
শুভেন্দু নন্দী, কুণাল গোপ, অর্পিতা গুহ মজুমদার, মহঃ সানোয়ার,
সোমনাথ মুখার্জী, সুস্মিতা দত্ত রায়, আদিল হোসেন মাহি, রিয়া চ্যাটার্জী,
অভিজিৎ সেন, তন্ময় কবিরাজ, মিত্রা রায়চৌধুরী, অনুষ্টুপ রায়,
অনিতা নাগ, প্রদীপ সেন, মনোমিতা চক্রবর্তী, রথীন পার্থ মণ্ডল, অভিমন্যু,
সায়ন্তন ঘোষ, সুদেবী গোস্বামী, মজনু মিয়া, সুদীপ ঘোষাল, রাণা চ্যাটার্জী
অনলাইন ফাল্গুন সংখ্যা ১৪৩২

No comments:
Post a Comment