নারীত্ব
শ্রেয়সী সরকার
আত্মা অংশ নয় সে সমগ্র
যার গভীরে তলিয়ে যাবার ভয় থাকে
খুঁটে খাওয়া ঘুঘুর মুখের ধানের শীষে যে রক্ত পিন্ড থাকে তাতেই জন্ম নেয় পুরুষ।
সেই জীবনের কাছে আলাদা নয় নারী -
যাকে ঘিরে থাকে পুতুলের সংসার ,
উনুনের ছাই জমা নির্বাসনের মাঠ থেকে যখন ঘোড়ার ডাক শুনি;
সীমান্ত ঘিরে তখন বৃষ্টি...
মাটির কান্নায় সাদা থান পেতে প্রমাণ নাও উন্মাদ যন্ত্রণার দাগ কতটা বৈধ।
(ছবি- হৃষিকেশের চৌরাশি কুঠি বা বিটলস আশ্রমের দেওয়াল চিত্র/ শৌভিক রায়)

No comments:
Post a Comment